প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:০৯ AM

বিএনপির মানববন্ধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অমান্য করে কমিটি বহাল রেখে পুনরায় নতুন কমিটি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বটতলী বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে বটতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এ. টি. এম. আব্দুল বাতেন বাচ্চু মহুরি, সিনিয়র সহ সভাপতি ইউসুফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর হাজারী, ৯নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি আবুল বাশার।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কায়কোবাদ, ১নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষি বিষয়ক সম্পাদক মুস্তফা কামাল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৪নং ওয়ার্ড সভাপতি আবু তালেব, সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব, ৫নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি মুস্তফা কামাল, ৯নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি নূরুল আমিন হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলম হাজারী, কৃষি বিষয়ক সম্পাদক মুনাফ হাজারী প্রমুখ।