বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অর্ডিন্যান্স পাশ হলে নভেম্বরেই ইকসু নির্বাচন
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম
 খসড়া ও অর্ডিন্যান্স আকারে পাসের সম্পূর্ণ প্রক্রিয়া আগামী নভেম্বরের মধ্যেই শেষ হবে

খসড়া ও অর্ডিন্যান্স আকারে পাসের সম্পূর্ণ প্রক্রিয়া আগামী নভেম্বরের মধ্যেই শেষ হবে

অর্ডিন্যান্স পাশ হলে আগামী নভেম্বরের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘মুভমেন্ট ফর ইকসু’র প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনে ইকসুর কোনো বিধান নেই। এ কারণে শিক্ষক ও ছাত্র প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করবে। পরবর্তীতে ওই খসড়া সিন্ডিকেটে অনুমোদনের পর ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসি অনুমোদনের পর তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, খসড়া ও অর্ডিন্যান্স আকারে পাসের সম্পূর্ণ প্রক্রিয়া আগামী নভেম্বরের মধ্যেই শেষ হবে। এরপর শিক্ষার্থীরা চাইলে ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে।”

তিনি আরো বলেন, “আইনি জটিলতার পাশাপাশি ইকসু গঠনে বাজেট-সংক্রান্ত চ্যালেঞ্জও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাজেটে ডাকসুর জন্য আলাদা বরাদ্দ থাকলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেটে এ ধরনের কোনো বরাদ্দ নেই। ফলে ইকসুর কার্যক্রম চালাতে কাকে ও কীভাবে অর্থ বরাদ্দ দেওয়া হবে তা নির্ধারণ করা যায় না। এজন্য একটি স্বতন্ত্র লিগ্যাল এন্টিটি প্রয়োজন, যা থাকলে বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন ইকসুও কার্যকর থাকবে।”

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ ‘মুভমেন্ট ফর ইকসু’র সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার ‘মুভমেন্ট ফর ইকসু’র প্রতিনিধিরা ক্যাম্পাসে প্রচার-প্রচারণা ও জনসংযোগ কর্মসূচি পালন করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অর্ডিন্যান্স   নভেম্বর   ইকসু নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close