মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তিতাসে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:৪৭ পিএম

চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কুমিল্লার তিতাস থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় তিতাস থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন। সঞ্চালনা করেন এসআই মাহমুদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লবুনা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বাজার কমিটির প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধে নানা মতামত তুলে ধরেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তিতাসে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close