বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় সিঁধ কেটে দোকানে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম
তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানে প্রবেশ করে একদল ডাকাত। ধরা পড়ে যাওয়ায় দোকানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।

গতকাল রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর বেজুগালিয়া মজুমদারপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহত ব্যবসায়ী বসন্ত কুমার মজুমদার (৫০) স্থানীয় ক্ষিতিশ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে ছিলেন বসন্ত কুমার। গভীর রাতে সিঁধ কেটে একদল ডাকাত দোকানে প্রবেশ করে। মালামাল লুট করার সময় তার ঘুম ভেঙে গেলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়।

চিকিৎসক রাজিব চন্দ্র মজুমদার জানান, ধারালো অস্ত্রের কোপে বাবার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   ডাকাতি   ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close