বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী হত্যায় জড়িত ২ আসামি গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:২১ AM

নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)। এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দিতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন জানান, নিহত মোজাম্মেল মিয়া সদর উপজেলার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে এবং নরসিংদী পৌরসভার সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন। অপর আসামি কাউছার একই মার্কেটের অন্য একটি দোকানের কর্মচারী।

গত ১৮ আগস্ট দুপুরে খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এ নিয়ে মোবাইল নষ্ট হয়েছে দাবি করে কাউছার জরিমানা চান। এ ঘটনায় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

এর জেরে ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেলকে বাড়ি থেকে ডেকে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মোজাম্মেলকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   কর্মচারী   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close