বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
পাঁচবিবিতে সড়কের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৫৩ পিএম
পাঁচবিবিতে সড়কের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ

পাঁচবিবিতে সড়কের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ

একটি সড়কের অভাবে পাঁচবিবি পৌরসভার স্টেশনরোডের মন্ডলপাড়া মহল্লার ২০ টি পরিবারের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ভরে যায় বৃষ্টির পানিতে। মাসের পর মাস থাকে জলাবদ্ধতা ও কাদা। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। কাদায় চলাচলের অযোগ্য হয়ে যায় রাস্তা। 

এছাড়াও, উপচে পড়া ড্রেনের পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন পানি বন্দি হয়ে পড়ে এলাকাবাসী। জরুরি প্রয়োজনে কোনো যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাই দায় হয়ে পড়ে। সবচেয়ে বেশি বিপদে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ আর গর্ভবতী নারীরা। অনেক সময় হাসপাতালে পৌছানোর আগেই ঘটে যায় বিপত্তি। 

গর্ত আর পিচ্ছিল কাদায় ভরা চরম বিপজ্জনক এই পথে হাঁটতে গিয়েই কেউ পড়ে যান, কেউ বা আবার কাদায় আটকে পড়ছেন। যান চলাচলেও প্রায় অসম্ভব হয়ে পড়ে এ কাঁচা রাস্তায়। পাড়ার পশ্চিম অংশে মালিকানা সম্পত্তি। উত্তর ও পূর্বধারে রেলওয়ের সম্পত্তি থাকায় রয়েছে বিপত্তি। মালিকানা সম্পত্তির মালিকেরা চলাচলের জন্য জায়গা ছাড়লেও সামান্য কিছু রেলের জায়গা থাকায় আমলে নিচ্ছেনা পৌর কতৃপক্ষ। ফলে বছরের পর বছর ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। 

মন্ডল পাড়ার বাসিন্দা কেনেডি মন্ডল, কনক হাওলাদার, খোকন মহন্ত, তোয়াবুর হোসেন ও হালিম মন্ডল জানান, ছোটকাল থেকে রাস্তাটি যেমন দেখেছি এখন তার চেয়ে বেশি খারাপ হয়েছে। কতৃপক্ষকে জানিয়েও ফল মেলেনি। 

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকোশলী মো. মারুফ আহসান জানান, ইতিপূর্বে একাধিকবার প্রকল্পটি পাঠানো হয়েছে,  কিন্তু পাশ হয়নি। বতর্মানে বরাদ্দ নেই। নতুন বরাদ্দ পেলেই সড়ককের কাজটির উদ্যােগ নেয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close