বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। তবে তিনি চান, ক্ষমতায় যারা আসবেন তারা অন্তত “রয়ে-সয়ে চুরি করুন।”

সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে এসব মন্তব্য করেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা ও মব কালচার প্রসঙ্গ।

শবনম ফারিয়া বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। মানে চুরি করবে না—এটা আমাদের দেশে হবে না। এটা আমাদের রক্তে নেই।”

অভিনেত্রীর মতে, আগের চেয়ে দেশে এখন মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। তবে সেই স্বাধীনতা সবার জন্য সমানভাবে নেই বলেও অভিযোগ করেন তিনি। 

ফারিয়ার ভাষায়, “সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা নয়। মত প্রকাশের স্বাধীনতা যদি দেন, তাহলে আগের সরকারকেও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু ওরা পারবে না—এটা ফেয়ার নয়।”

এ ছাড়া বর্তমান সময়ের মব কালচার প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, সরকারের অনেক উদ্যোগ প্রশংসনীয় হলেও, অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে দুর্বলতা আছে।

“এই যে একটা মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আমার মনে হয় না। যেমন—৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধা দিল না। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে পড়েনি।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শবনম   ফারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close