মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় মদ, উত্তেজক ট্যাবলেট ও সিরাপসহ গ্রেপ্তার ২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৮:৫৫ PM
মদ, উত্তেজক ট্যাবলেট ও সিরাপ

মদ, উত্তেজক ট্যাবলেট ও সিরাপ

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি মদ, বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। 

আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, এসময় রয়েল স্টিক ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার বিদেশি মদের ৬ বোতল, ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দি এলাকার শামসুল হকের ছেলে মো. সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা এলাকার নবাব আলী ফকিরের ছেলে মোহাম্মদ আলী (৬২)।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, মাদক ও অবৈধ ঔষধসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close