বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রিজের অভাবে দুর্ভোগে কালুখালীর চরাঞ্চলের ৩০ হাজার মানুষ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ একটি মাত্র ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় হিরু মোল্লার ঘাটে ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও আশ্বাস ছাড়া কাজের কোনো অগ্রগতি হয়নি।

গত বছরের ডিসেম্বর মাসে মাটি পরীক্ষা শেষে প্রকল্পের কাজ শুরুর আশা জাগলেও সাত মাস কেটে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। চরাঞ্চলের মানুষ দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

রতনদিয়া ইউনিয়নের প্রায় অর্ধেক অংশই পদ্মার চরের ওপর অবস্থিত। এখানে রয়েছে তিনটি স্কুল, কয়েকটি হাট-বাজার ও হাজারো পরিবার। প্রতিদিন শত শত মানুষ হিরু মোল্লার ঘাট দিয়ে উপজেলা ও জেলার অন্যান্য স্থানে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তির শেষ নেই।

শুষ্ক মৌসুমে হেঁটে বা যানবাহনে পার হওয়া গেলেও বর্ষায় নৌকা ছাড়া কোনো বিকল্প থাকে না। এতে সময় ও খরচ দুটোই বাড়ে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও প্রসূতিদের জন্য দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করে। কৃষিপণ্য বাজারজাত করতেও বড় সমস্যা দেখা দেয়।

স্থানীয় আজিজুল বেপারী অভিযোগ করে বলেন, “প্রতিবার বর্ষায় প্রতিশ্রুতি দেওয়া হয় ব্রিজ হবে, কিন্তু শুকনো মৌসুম এলেই সব বন্ধ হয়ে যায়। এবার রড-সিমেন্ট আনা হলেও কাজ শুরু হয়নি।” যাত্রী রোজিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাক্তারের কাছে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ব্রিজ হলে এই কষ্ট আর থাকত না।”

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, “নকশা পরিবর্তনের কারণে দেরি হয়েছে। বর্ষায় কাজ করা সম্ভব নয়, শুষ্ক মৌসুমে দ্রুতই কাজ শুরু হবে।”

তবে স্থানীয়রা আর আশ্বাসে আস্থা রাখতে পারছেন না। তাদের দাবি—দ্রুত কাজ শুরু করে বহু বছরের ভোগান্তি দূর করা হোক। একটি ব্রিজই পারে পদ্মার চরাঞ্চলের হাজারো মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কালুখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close