বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে ‘ভাষাগত বিদ্বেষ’ নিয়ে। বিশেষ করে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে যাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে সন্দেহ করার বিষয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় ভারতীয় তরুণদের সামাজিক সুযোগ-সুবিধা সম্পর্কে জনসভায় আলোচনার বক্তব্যে এসব কথা বলেন ৯১ বছর বয়সী নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।

এ সময় সেন বলেন, “আমি সংবাদপত্রে দেখেছি যে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে কারণ সে বাংলায় কথা বলছিল। এটা আমাকে কিছুটা চিন্তিত করে তুলেছে।”

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি মজা করে বলেন, আমাকেও ঢাকায় ফেরত পাঠানো হতে পারে, সেখানে আমার পরিবারের শিকড় রয়েছে।”

শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী সেন বলেন, “আমার পৈতৃক নিবাস ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়ে গেছে। এতে আমার খুব বেশি আপত্তি নেই।”

বিখ্যাত এ অর্থনীতিবিদ বলেন, “বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষরা পেশাগত বাধার সম্মুখীন হচ্ছেন এবং তাদের অসম্মান করা হচ্ছে। আমি দাবি করছি না যে বাঙালি সংস্কৃতি এবং সভ্যতা সেরা, তবে আমাদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি এবং সভ্যতার ইতিহাস তুলে ধরতে হবে। বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ করা দরকার।”

পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী ব্যক্তিদের ওপর হয়রানির অভিযোগ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে, তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দিয়ে বলেন, বাঙালি এবং পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়েরই উদযাপনের কারণ রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অমর্ত্য সেন   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close