সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      
উষ্ণতা ছড়াবেন তামান্না, জায়গা নিলেন সানি লিওনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ‘সেক্স সিম্বল’ হিসেবে খ্যাত সানি লিওনকে সরিয়ে এবার জায়গা করে নিলেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। 

বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যেমন দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল, এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের ‘মিল্ক বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে ছড়ানো হবে উষ্ণতা।

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’।

এবার সেই ধারাবাহিকতার তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র থেকে আরও জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন।

এদিকে, তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ। আর একতা কাপুরের চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গান ছবিটিকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

তবে সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন দেখার বিষয় কতোটা ফিডব্যাক দিতে পারেন তামান্না।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  উষ্ণতা   তামান্না   সানি লিওন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close