বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
জাকসু নির্বাচন: অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্যানেল দিতে পারেনি ছাত্রদল
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল দিতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা উৎসুক থাকলেও ছাত্রদলের অভ্যন্তরীণ বিভাজন তাদের রাজনৈতিক কার্যক্রমে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

জাকসু নির্বাচনের জন্য গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ও হল কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটিতে পদপ্রাপ্ত অনেককে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটিতে রাখা হয় সাবেক ছাত্রলীগ কর্মী, মাদক ও ছিনতাইয়ে বহিষ্কৃত, ভ্রুণহত্যার অভিযোগে অভিযুক্তসহ বিভিন্ন বিতর্কিত ব্যক্তিকে। কমিটি ঘোষণার পর শাখা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন এবং আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতাকে প্রায় নয় দিন ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেন।

গত ১৭ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শীর্ষ নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেন। সেই দিন সুপার ফাইভ এবং বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর শাখা ছাত্রদল দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্র জানায়, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার উপস্থিতিতে জাকসুর প্রার্থী বাছাইয়ে উভয় পক্ষ আলোচনা টেবিলে বসেছিল। তবে দীর্ঘ মিটিংয়ের পরও অভ্যন্তরীণ কোন্দল এবং প্যানেলে পদ বরাদ্দের হিসাব-নিকাশে তারা প্রার্থী বাছাই করতে ব্যর্থ হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দীন মোহাম্মদ বাবর বলেন, “আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের সবাই এক গ্রুপের। তবে প্রতিযোগিতা বেশি থাকার কারণে প্যানেল ঘোষণা কিছুটা দেরি হচ্ছে। আশা করছি ২/১ দিনের মধ্যে আমরা প্যানেল ঘোষণা করতে পারব।”


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জাকসু   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close