প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৪০ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ১২:৪৫ PM

সংগৃহীত ছবি
কোনো দিনও ক্রিকেটার হবেন না, সেটা আগেই জানিয়েছিলেন সারা টেন্ডুলকার। বাবা শচীন টেন্ডুলকারও তাকে উৎসাহ দিতেন নিজের স্বপ্নে এগিয়ে যেতে। সেই পথেই হেঁটেছেন শচীন কন্যা সারা।
সারা নিজ উদ্যোগে একটি স্টুডিও চালু করেছেন, যার নাম রেখেছেন ‘পিলাটেস অ্যাকাডেমি’। ফিতা কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার এবং তার স্ত্রী অঞ্জলি।
শচীন বলেন, “বাবা-মা হিসেবে সবসময় চাই আমরা আমাদের সন্তান নিজের ভালোবাসার পথে এগিয়ে যাক। সারার এই স্টুডিও আমাদের হৃদয়ে গেঁথে থাকা বিশেষ মুহূর্ত। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে এই যাত্রা সারা একাই শুরু করেছে। প্রতিটি ইঁট নিজেই বসিয়েছে। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটিই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সে।”