প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৫৩ AM

সংগৃহীত ছবি
আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে বাংলাদেশও নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। এবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং নিজেদের ২০ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয়ে হংকং আগেভাগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে তারা ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে সর্বোচ্চ ২৫ জনের বহর নিয়ে যাওয়া যায়। অতিরিক্ত কাউকে নিতে হলে বোর্ডের খরচ বহন করতে হয়। এশিয়া কাপে হংকং ২০ ক্রিকেটার নিয়ে যাচ্ছে। দলের কোচ কুশাল সিলভা জানান, স্কোয়াড নির্বাচনে ক্রিকেটারদের সামর্থ্য ও সামঞ্জস্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফ ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে হংকং।
হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, নিয়াজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েতজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু,আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ এবং মোহাম্মদ ওয়াহিদ।