বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে: কাজী মামুনুর রশিদ
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:০২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ১২:০৭ PM
কাজী মামুনুর রশিদ

কাজী মামুনুর রশিদ

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষ আজ ভীতিকর পরিস্থিতিতে জীবনযাপন করছে।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেন মহাসচিব কাজী মামুনুর রশিদ। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয় এবং এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সমালোচনা করে কাজী মামুনুর রশিদ বলেন, দীর্ঘ এক বছরে দেশের যে পরিস্থিতি জনগণ প্রত্যক্ষ করেছে, তাতে ড. ইউনূসের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ব্যাপারে গুরুতর সন্দেহ রয়েছে। তাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠন করাই উত্তম হবে বলে তিনি মনে করেন।

আগামী ফেব্রুয়ারিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও শঙ্কা প্রকাশ করেন কাজী মামুনুর রশিদ।

এরপর তিনি আখাউড়ার খরমপুর কেল্লাশাহ মাজার জিয়ারত করেন। এ সময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাজী মামুনুর রশিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close