বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
কিংবদন্তি আন্ডারটেকারের মুখোমুখি সালমান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:৫৯ AM

বলিউড সুপারস্টার সালমান খান ও ডব্লিউডব্লিউই কিংবদন্তি আন্ডারটেকার—এই দুই তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে বলিপাড়ায় তুমুল গুঞ্জন চলছে। তবে তা রেসলিং রিং বা কোনো সিনেমায় নয়, বরং আসন্ন রিয়েলিটি শো বিগ বস ১৯-এর মঞ্চেই হতে পারে এই চমকপ্রদ সাক্ষাৎ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে বিগ বস-এর এবারের সিজনে আসতে পারেন আন্ডারটেকার। যদি তা সত্য হয়, তবে এটি হবে শো-এর ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক কোলাবরেশনগুলোর একটি। শোটি শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট জিওসিনেমায়, সালমান খানের সঞ্চালনায়।

ডব্লিউডব্লিউই-সংক্রান্ত কয়েকটি সার্ভার ও ডিসকর্ড চ্যানেলে শোনা যাচ্ছে, আন্ডারটেকারকে নভেম্বরে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আনা হতে পারে। উল্লেখ্য, আন্ডারটেকারের আসল নাম মার্ক ক্যালাওয়ে। ১৯৯০ সালে সারভাইভার সিরিজে অভিষেকের পর টানা তিন দশক রেসলিং দুনিয়ায় রাজত্ব করেন তিনি। “দ্য ফেনম” নামে পরিচিত এই তারকা ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন, রেখে যান এক অনন্য উত্তরাধিকার।

শুধু আন্ডারটেকার নন, টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও জানা গেছে, কিংবদন্তি হেভিওয়েট বক্সার মাইক টাইসনকেও আনার পরিকল্পনা রয়েছে। তিনি অতিথি হিসেবে অক্টোবর মাসে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত শোতে থাকতে পারেন। নির্মাতারা বিশ্বাস করেন, আন্তর্জাতিক তারকারা বিগ বস-এর জনপ্রিয়তাকে নতুন মাত্রা দেবে।

এবারের সিজনের থিম— “ডেমোক্রেজি: ঘরওয়ালো কি সরকার”। অংশগ্রহণকারীরাই বাড়ির ভেতরে সব সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্ত ঘিরে গড়ে উঠবে রাজনীতির মতো উত্তেজনাপূর্ণ পরিবেশ। শো চলবে টানা পাঁচ মাস। সালমান খান প্রথম তিন মাস হোস্ট করবেন, মাঝের দুই মাসে করণ জোহর ও ফারাহ খান অতিথি হোস্ট হিসেবে থাকবেন, আর ফাইনালে ফের ফিরে আসবেন সালমান।

বিগ বস ১৯ সম্প্রচারিত হবে ২৪ আগস্ট রাত ৯টায়, জিওসিনেমায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আন্ডারটেকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close