বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শেষ পর্যন্ত সত্যই টিকবে, মিথ্যা ধ্বংস হবে: তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:০৩ AM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তাকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তবে এসব নিয়ে বিচলিত না হয়ে তিনি নিজের কাজে মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন।”

তিনি জানান, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন “নিরাপদ বাতাস (Clean Air)” বিষয়ক একটি প্রোগ্রামে বক্তব্য দিতে। নেপালে কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে তার দেখা বা যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি এক মার্কিন কর্মকর্তার সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং দাবি করে যে তথ্যটি বাংলাদেশি গোয়েন্দা সংস্থা দিয়েছে। তাসনিম জারার ভাষ্য, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক।

কক্সবাজার সফর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষায়, “এই মাসেই আমাকে নিয়ে গুজব ছড়ানো হয় যে আমি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছি। পরবর্তীতে যারা এটি প্রচার করেছিল তারাই স্বীকার করে নেয় এটি মিথ্যা ছিল।”

এছাড়া গত ১১ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৈঠকটি নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ ছিল জানিয়ে তিনি প্রশ্ন তোলেন— বিএনপি ও জামায়াতের সঙ্গেও রাষ্ট্রদূতের এমন বৈঠক হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে কেন কোনো বিতর্ক তোলা হয়নি।

তাসনিম জারা লিখেন, “জুলাই ও আগস্ট মাসে অন্তত তিনবার একই ধরনের মিথ্যা প্রচার করা হয়েছে। তিন ক্ষেত্রেই গোয়েন্দা সংস্থাকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আওয়ামী স্বার্থসংশ্লিষ্ট মিডিয়া সক্রিয় ভূমিকা রেখেছে।”

পোস্টের শেষভাগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না। আমি আমার কাজে তথা নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকবো। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে। আর এটাই সুনিশ্চিত।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close