বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে বিএনপি’র সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:০৭ AM আপডেট: ২৩.০৮.২০২৫ ১০:২৮ এএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বের কমিটি বহাল রেখে নতুন কমিটি ঘোষণা ও হেসাখাল ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী আবুল কালাম খান আজাদকে হুমকি-ধামকি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মেরকট বাজারে ও বিকালে দায়েমছাতি বাজারে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ কার্যক্রম পরিচালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম ভ‚ঁইয়া, হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম খান আজাদ, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক ও ইউনিয়ন শ্রমিকদল সভাপতি সাহাব উদ্দিন সাবু। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ওই দুই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম বলেন, “আমাদের কমিটির মেয়াদ ১ বছর বাকি থাকা সত্ত্বেও পুনরায় কমিটি করা বিএনপির গঠনতন্ত্র বিরোধী। নির্বাচনটি শুধুমাত্র সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর লোকদের মাধ্যমে পরিচালিত হয়েছে, যা আওয়ামী লীগের আমি-ডামি নির্বাচনের পুনরাবৃত্তি। সাবেক সংসদ সদস্য কর্তৃক জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালিগালাজ করার বিষয়টি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমাদের দাবি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম খান আজাদ বলেন, “আমি হেসাখাল ইউনিয়ন সভাপতি পদে প্রার্থী হয়েছি দলের প্রতি আমার অবস্থান ও কর্মীদের ভালোবাসা যাচাই করার জন্য। কিন্তু সাবেক সংসদ সদস্যের নেতাকর্মীদের হুমকির কারণে আমাকে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এরপর সম্মেলন স্থগিত থাকলেও জেলা নেতৃবৃন্দ একতরফাভাবে কমিটি ঘোষণা করেছেন। আমাদের কমিটির মেয়াদ ১ বছর বাকি থাকায় এই কমিটি অবৈধ এবং বাতিলের দাবি জানাচ্ছি।”

উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ জানান, “প্রার্থীদের হুমকি-ধামকি, ভুয়া ভোটার তালিকা তৈরি, প্রকৃত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে কিছু আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে ভোটার তালিকা করার অভিযোগ পাওয়ায় সম্মেলন একদিন পূর্বে স্থগিত করা হয়েছিল। এখন আমাদের বাদ দিয়ে জেলা নেতৃবৃন্দ কমিটি ঘোষণা করেছেন, যা গঠনতন্ত্র পরিপন্থী। বিষয়টি বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close