বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:৪৫ AM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। তিনি বলেন, নির্বাচন যাতে সর্বজন স্বীকৃত হয়, সেজন্য সকলের যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কলঙ্কমুক্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শুরু করা হয়েছে।

কমিশনার আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে পুলিশ ইতোমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছে। তিনি আশ্বাস দেন, নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হবে এবং দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল, তবে গত এক বছরে সম্মিলিত প্রচেষ্টায় এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএম বাদশা। এ সময় ডিএমপি কমিশনার ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের হাতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ক্রেস্ট তুলে দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ডিএমপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close