বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় চর্যাগৃহ সাহিত্য সংসদের আত্মপ্রকাশ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৩৪ AM

সৃষ্টি, সৌন্দর্য ও আনন্দকে আত্মবিশ্বাসে লালন করে পাবনায় আত্মপ্রকাশ করল চর্যাগৃহ সাহিত্য সংসদ। এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাহিত্যসমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট ডা. সরোয়ার জাহান ফয়েজ এবং সঞ্চালনা করেন কবি সাইফুল কামাল। উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদুজ্জামান।

তিনি বলেন, “সাহিত্যচর্চার জন্য রুচিশীল, বুদ্ধিদীপ্ত ও গোছানো মানুষ হওয়া প্রয়োজন। পাঠক বা লেখক—যে-ই হোক না কেন, প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারলেই প্রকৃত সাহিত্য সার্থক হয়।”

আলোচনায় অংশ নেন কবি ও কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার, কথাসাহিত্যিক ডা. মোকলেস মুকুল, সাংবাদিক রাজিউর রহমান রুমি, নদী গবেষক ড. মনসুর আলম, কবি উদাস আব্দুল্লাহ, কবি সাহিদা আক্তার কল্পনা, কবি সালেহা ইমতিয়াজ প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কবি ও আবৃত্তি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কবি বঙ্গ রাখাল, কবি ফিরোজা খান, কবি আসাদুজ্জামানসহ সাহিত্য অনুরাগী ও বিশিষ্টজন।

অনুষ্ঠানের এক পর্বে নবগঠিত চর্যাগৃহ সাহিত্য সংসদের কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মণ্ডলী: ডা. সরোয়ার জাহান ফয়েজ, এনামুল হক টগর, রাজিউর রহমান রুমি, মো. রুহুল আমিন, তানভীর আহমেদ, মো. জামাল উদ্দিন, মোশাররফ হোসেন মুসা।
সভাপতি: মোখলেস মুকুল
সিনিয়র সহ-সভাপতি: উদাস আব্দুল্লাহ
সহ-সভাপতি: দেওয়ান বাদল, এম. আব্দুল হালীম বাচ্চু, ইদ্রিস আলী মধু, আলতাব হোসেন
সাধারণ সম্পাদক: সাইফুল কামাল
যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন শামস, আদ্যনাথ ঘোষ
সাংগঠনিক সম্পাদক: জহুরুল ইসলাম প্রিন্স
কোষাধ্যক্ষ: নুরুল ইসলাম বাবুল
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আসাদুজ্জামান মামুন
কার্যনির্বাহী সদস্য: আনম হাই আল হাদী, মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান রিপন, মো. সিরাজুল ইসলাম, গোবিন্দলাল হালদার, অঞ্জন শরিফ, বঙ্গ রাখাল, মো. বেলাল হোসেন, রেজাউল হাসনাত, সাইদা আক্তার কল্পনা, ফিরোজা খানম (অব.), অঞ্জলী রানী সেন, লাভলী ইমদাদ, আশফিকা আঁখি, সালেহা ইমতিয়াজ, আশিক ইজাজ, জুবায়ের খান প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, মীর সোহাগ, শামীম রেজা, নওশিনা ইসলাম, অরিদুল, শিশির ইসলাম।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চর্যাগৃহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close