প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৪৪ AM

চাঁদপুরের মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে যৌথ বাহিনী ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), রুবেল হোসেন (৩৪) ও আব্দুল বাতেনকে (৬৪) গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, আটক আসামি ও জব্দ মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে জেলার সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ