বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকরির প্রলোভন ও হানি ট্র্যাপ: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:১৫ AM

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে, যারা চাকরির প্রলোভন দেখিয়ে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত ছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের নাম মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), মো. আল-মাসুদ (৩২), মোছা. মনিকা আক্তার (১৮) ও মো. আবু সুফিয়ান (২৭) বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট তারিখ শারীরিক অসুস্থতার কারণে মুহাম্মদপুরের নুরজাহান রোডে অবস্থিত এস.পি.সি থেরাপি সেন্টারে সেবা নিতে আসেন শরিয়তপুরের জনৈক মো. রহমান এবং বান্দরবানের মো. মনির উদ্দিন। সেখানে পাশাপাশি বেডে থাকার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় ও পরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মো. রহমান পেশায় একজন গাড়ি চালক এবং মনির উদ্দিন কক্সবাজারের পেকুয়া সাবমেরিন চায়না প্রজেক্টে দোভাষী হিসেবে কর্মরত আছেন।

গত ১৯ আগস্ট মো. রহমানের জন্য চাকরির প্রস্তাব নিয়ে মনির তাকে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন। মনির ওই নাম্বারটি পান ফেসবুকে একটি গাড়ি চালকের চাকরির বিজ্ঞাপন থেকে। মো. রহমান সেই নম্বরে যোগাযোগ করলে তাকে মিরপুরের বারেক মোল্লার এলাকায় দেখা করতে বলা হয়। সন্ধ্যা ৭টার দিকে মো. রহমান ও মনির উদ্দিন মিরপুর ৬০ ফিটে বারেক মোল্লার এলাকায় পৌঁছালে একজন যুবক তাদের সঙ্গে দেখা করে। চাকরির বিষয়ে কথাবার্তার একপর্যায়ে তিনি তাদের একটি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ব্যাটারি চালিত টমটমে করে মিরপুর শেওড়াপাড়ার একটি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় নিয়ে যান।

সেখানে তাদের একটি কক্ষে বসানো হয় এবং ওই যুবক তার সঙ্গী ৯-১০ জন পুরুষ ও ৬-৭ জন নারীকে ডেকে আনেন। এরপর তারা মো. রহমান ও মনির উদ্দিনকে আটক করে মারধর শুরু করেন। তিনজন নারীকে তাদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করা হয়। প্রতারকরা তাদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৫ হাজার টাকা এবং মো. রহমানের কাছ থেকে একটি নোকিয়া মোবাইল ও মনিরের কাছ থেকে রেডমি-সি৩ সহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নেয়। ঘটনাটি কোথাও প্রকাশ করলে ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তাদেরকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়।

ঘটনাটি মিরপুর জোনের ডিবির নজরে আসার পর অভিযানে নামে তাদের একাধিক টিম। গ্রেপ্তারের সময় ভিকটিম মনির উদ্দিনের কাছ থেকে হাতিয়ে নেওয়া রেডমি-সি৩ মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ছাড়া, আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৭ জন অপরাধের কথা স্বীকার করেন। দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো এবং টেলিগ্রামের মাধ্যমে রিয়েল সার্ভিস ও চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন তারা। আত্মসম্মানের ভয়ে অনেক ভিকটিম পুলিশের কাছে অভিযোগ না করায় নিজেদের প্রতারণামূলক কর্মকাণ্ড অবাধে চালিয়ে যাচ্ছিল চক্রটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ট্র্যাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close