বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ প্রার্থী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:১৬ AM

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী রয়েছেন ২৮ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

তালিকা অনুযায়ী, ভিপি পদে ৪৩ জন পুরুষ প্রার্থীর পাশাপাশি ৫ জন নারী নির্বাচনে লড়বেন। এছাড়াও, জিএস পদে ১৮ জন পুরুষ ও একজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজিএস পদে ২৪ জন পুরুষ ও চারজন নারী প্রার্থী লড়বেন।

এবার ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছে ৫০৯টি। এর মধ্যে ৪৬২ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ এবং ৪৭ জনের মনোনয়নে ত্রুটি ধরা পড়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close