বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে চুক্তি
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:১১ AM

বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাকনেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

৪ হাজার কোটি টাকার এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউড-ভিত্তিক ওয়াই-ফাই সুবিধা স্থাপন করা হবে।

প্রকল্পের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনস মো. মুকাররাম হুসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্র্যাকনেটের জেনারেল ম্যানেজার মুকাররাম হুসাইন বলেন,
“বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে ব্র্যাকনেট দীর্ঘদিন ধরে কাজ করছে। এবার হিট প্রকল্পের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা আমাদের জন্য সম্মানের।”

হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের মান বজায় রাখতে সক্ষম হবেন। আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে এবং ধাপে ধাপে সব সরকারি বিশ্ববিদ্যালয়কে এ উদ্যোগের আওতায় আনা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইউজিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close