প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:২১ পিএম

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট ব্যবহার করার দায়ে চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের তালতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের সময় অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ভোক্তা সচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ