বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২২ আগস্ট খুবিতে শুরু নৈয়ায়িকের ‘ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন’
খুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:০৬ পিএম

আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িক -এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশ নেবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে যুক্তিবাদী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমসাময়িক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক নানা ইস্যুতে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।

নৈয়ায়িক বিতর্ক ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘এই আয়োজন তরুণ প্রজন্মের মুক্ত চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে আগামী ২৩ আগস্ট বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে- বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজলাল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খুবি   নৈয়ায়িক   ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close