বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      ● লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম      ● প্রবীণদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি: বাণিজ্যমন্ত্রী       ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক      ● গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে      ● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      ● বুকে ব্যথা ছাড়াও যেসব লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে      ● অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী প্রদান      ● সংঘাত অবসানে শর্ত নয়, পদক্ষেপের ক্রম নিয়ে মতপার্থক্য      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      
নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৯:২৮ PM

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন মাছ ধরতে গিয়ে বিলে ভেসে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে, মোকনা ইউপি সদস্য আফজাল মিয়া ঘটনাস্থলে এসে থানায় খবর দেন।

ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, “সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করি, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। তাই পুলিশকে জানাই।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমি ও আমার ফোর্স ঘটনাস্থলে যাই। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, কেউ তাকে চেনে না। আমরা পাশের থানাগুলোতে খোঁজখবর নিচ্ছি যে, কোনো নিখোঁজ ডায়েরি আছে কি না। যদি থাকে, আমরা তা যাচাই করে মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করবো।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   অজ্ঞাত   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close