বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভজনপুর গনাগছ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

অভিযান চলাকালে করতোয়া নদী থেকে অবৈধভাবে উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন, পাম্প ও পাইপসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জড়িত চক্রের সদস্যরা।

পরে জব্দকৃত মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশেপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  করতোয়া নদী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close