সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৪০ পিএম
রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’ এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ,উপজেলা যুবদলের আহাবায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নবীনগরবাসী জরুরি চিকিৎসার জন্য এখনও জেলা সদর বা ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন, এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে এবং অনেক সময় রোগী পথেই মারা যাচ্ছেন। রসুলপুর এলাকায় পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

উল্লেখ্য, নবীনগরের কৃতি সন্তান ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে একটি ডিও লেটার দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close