সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ২:৩৭ PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন এর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক এর সাথে কালকিনি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় কালকিনি উপজেলা আইএবি কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় মাওলানা আজিজুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

এ সময় তিনি আগামী নির্বাচনে পি আর পদ্ধতির সুবিধা তুলে ধরে বলেন, বিশ্বের ৯৭ টি দেশে পি আর পদ্ধতিতে নির্বাচন হয়। একই সাথে তিনি আরো প্রতিশ্রুতি দেন বাংলাদেশ ইসলামিক আন্দোলন ক্ষমতায় আসলে দুর্নীতি, ঘুষ, ধর্ষণ, ইভটিজিং ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার। 

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারি মহিউদ্দিন হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেনসহ দলের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   সাংবাদিক   প্রার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close