বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুজরাটের স্কুলে নবম শ্রেণির ছাত্রের হাতে দশম শ্রেণির ছাত্র খুন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৩০ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১২:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের গুজরাটে আহমেদাবাদের সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট হায়ার সেকেন্ডারি স্কুলে নবম শ্রেণির এক ছাত্রের হাতে দশম শ্রেণির নয়ন সন্তানি খুন হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে স্কুল ছুটি হওয়ার পর নয়নকে ঘিরে রাখে অভিযুক্ত ছাত্র ও তার কয়েকজন বন্ধু। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং অভিযুক্ত ছুরি বের করে নয়নকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম নয়ন স্কুল ভবনে ফিরে আসে; হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তদন্তে পুলিশ অভিযুক্ত কিশোরের ইনস্টাগ্রাম চ্যাটও পেয়েছে, যেখানে সে বন্ধুকে অপরাধ স্বীকার করেছে। অভিযুক্ত জানিয়েছে, নয়ন তাকে ধমক দিচ্ছিল এবং তাই সে প্রতিরোধে ছুরি ব্যবহার করেছে।

তাদের মধ্যকার কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো:

বন্ধু: “ভাই, আজ কিছু করেছ?”

অভিযুক্ত: “হ্যাঁ।”

বন্ধু: “ভাই, তুমি কি ছুরি মেরেছ?”

অভিযুক্ত: “তোমাকে কে বলেছে?”

বন্ধু: “চ্যাটে এসব নয়, কল দাও।”

অভিযুক্ত: “না না। বড় ভাই পাশে আছে, সে জানে না। কে বলেছে?” 

বন্ধু: “ও (নয়ন) মারা গেছে বোধহয়।”

অভিযুক্ত: “কী? কে ছিল সে?”

বন্ধু: “ছুরি তুমি মেরেছ কি না সেটা জিজ্ঞেস করছি।”

অভিযুক্ত: “হ্যাঁ তো।”

(অন্য মেসেজে অভিযুক্ত লেখে: “তো বলে দে যে আমি মেরেছি।”)

ঘটনার পর অভিভাবকরা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ও বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। অভিযুক্ত কিশোরকে জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী আটক করা হয়েছে এবং এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গুজরাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close