বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে থানা ব্যারাকে পুলিশ সদস্যকে ধর্ষণ, অতঃপর...
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:২১ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৩:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত কনস্টেবল সাফিউর রহমানের বিরুদ্ধে। 

ভুক্তভোগী দাবি করেছেন, গত ছয় মাস ধরে থানা ব্যারাকেই তাঁকে ধর্ষণ করা হয়েছে এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয়েছে। বিচার না পেয়ে গত পাঁচদিনে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

ভুক্তভোগী বলেন, ফেব্রুয়ারি মাসে তিনি আশুলিয়া থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জে যোগদান করেন। তখনই কনস্টেবল সাফিউর তাকে পরিচিত হতে আসেন। রমজানের পর এক রাতে ব্যারাকের রুমে একা থাকার সময় সাফিউর তাঁর ওপর হামলা চালান এবং ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয় এবং পরবর্তীতে সেটির ভয় দেখিয়ে তাকে বারবার শারীরিক নির্যাতনের মাধ্যমে ধমক দেওয়া হয়।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, বিষয়টি থানার উচ্চপদস্থ কর্মকর্তাদের জানালেও মীমাংসার চেষ্টা চালানো হয়েছে। একাধিকবার অভিযোগ নেয়ার এবং মামলা করার প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। অভিযুক্ত কনস্টেবল সাফিউর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ভুক্তভোগী কোনো লিখিত অভিযোগ দেননি। পুলিশ সুপার (এসপি) বিষয়টি দেখছেন। 

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “থানা ব্যারাকে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। পুরো বিষয়টি তদন্তাধীন। দোষী সাব্যস্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


সূত্র: মানবজমিন

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close