প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:০৮ AM আপডেট: ২১.০৮.২০২৫ ৯:১১ এএম

সংগৃহীত ছবি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) এ ঘোষণা দেয় দেশটি।
সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা এখন কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ সংক্রান্ত সকল সেবা অনলাইনে বুক করা যাবে।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএর বরাতে আরব নিউজ জানিয়েছে, সেবা ব্যবহার করতে হবে https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে।
মন্ত্রণালয় জানায়, ‘নুসুক ওমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত এবং ট্যুর বুক করতে পারবেন।
উল্লেখ্য, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এর অংশ। এর লক্ষ্য হলো যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমানের সেবা নিশ্চিত করা এবং আরও বেশি মুসলিমকে স্বাগত জানানো।