বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্বিতীয়বারের মতো মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

গতকাল বুধবার (২০ আগস্ট) মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-শাদ্দাদি ঘাঁটিতে এই বহর মোতায়েন করে।

শাফাক নিউজ জানায়, সর্বশেষ কনভয়টিতে প্রায় ৮০টি ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সাঁজোয়া যান, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছিল। এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক ও সাঁজোয়া যান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আল-জির ও কাসরাক ঘাঁটিতে মোতায়েন হয়।

এদিকে মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনের হেলিকপ্টার বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আতমেহ এলাকায় অভিযান চালিয়ে এক ইরাকি নাগরিককে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সালাহ নুমান ওরফে আলি, যিনি আইএসের জ্যেষ্ঠ নেতা ছিলেন।

সূত্র : শাফাক নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরিয়া   যুক্তরাষ্ট্র   সেনাবহর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close