বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
সরকার নিরাপত্তা নয়, রাষ্ট্রপতির ছবি নিয়ে ব্যস্ত : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৪৮ AM

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার রাষ্ট্রপতির ছবি থাকবে কি না তা নিয়েই বেশি ব্যস্ত, অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগী হচ্ছে না।

বুধবার (২০ আগস্ট) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠান ‘অন্য মঞ্চে’ অংশ নিয়ে তিনি বলেন, “গত এক বছরে রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ল অ্যান্ড অর্ডার ঠিক করার পরিবর্তে সরকার ছোটখাটো বিষয় নিয়ে কাজ করছে। রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানো হলো কেন— তা কেউ জানে না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি থাকে, তাহলে প্রজ্ঞাপন দিয়ে জানানো উচিত।”

তিনি অভিযোগ করে বলেন, সরকার এখন পিসমিল ভিত্তিতে কাজ করছে, কিন্তু জনগণের আস্থা অর্জনের মতো কোনো রোডম্যাপ তৈরি করতে পারেনি। নির্বাচন, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক ঐকমত্য তৈরির মতো মূল দায়িত্বগুলোতে এখনো কোনো অগ্রগতি নেই।

রুমিন ফারহানা আরও বলেন, সাধারণ মানুষ দ্রুত একটি রাজনৈতিক সরকার আসুক— এমন প্রত্যাশা করছে। কারণ, অরাজনৈতিক সরকারের শাসন তারা বিগত এক বছরে দেখে ফেলেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও মানুষের মধ্যে অবিশ্বাস রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, জামায়াতের পিআর পদ্ধতির দাবি, এনসিপির নিবন্ধন জটিলতা এবং মাঠপর্যায়ের সহিংসতা নির্বাচনের পরিবেশকে অনিশ্চিত করে তুলছে।

তার মতে, বিএনপির ভেতরেও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা আইনশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়েও জনমনে সন্দেহ রয়েছে। এসব কারণে “একটি স্মুথ ইলেকশন আশা করা কঠিন,” বলেন তিনি।

সরকারি মহল থেকে ফেব্রুয়ারি নির্বাচনের আশ্বাস বারবার দেওয়া হলেও রুমিন ফারহানার মতে, এটি সরকারের নিজেদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “নির্বাচন মানেই তো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সেটার আগে অতিরিক্ত বিশেষণ জুড়ে দেওয়া মানে আসলে মানুষের আস্থা না থাকা।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   রুমিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close