প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৩৫ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালে সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, আবু তালেব, অ্যাডভোকেট মাসুদুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক কুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম নরুন্নবী, যুগ্ম সম্পাদক শহিদুল ইমলাম মেহেদী, বিল্লাল হোমেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম মামুনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে হাসপাতালের ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও তাদের মানের খোঁজখবর নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ