প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:২৪ AM

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কারাবন্দিদের মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল বিষয়ে সচেতন করা হয় এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক শরীফা হক সভার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম।
সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দিরা মাদক গ্রহণ না করার শপথ গ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ