বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে হাসপাতালে দুদকের অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৪১ AM আপডেট: ২১.০৮.২০২৫ ২:৪৬ এএম

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তৃতীয় দফার অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং নোংরা পরিবেশসহ নানা অনিয়মের সত্যতা মিলেছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম হাসপাতাল পরিদর্শন করে। 

সহকারী পরিচালক মো. মুস্তাফিজ জানান, হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও রোগীদের সাথে আলাপচারিতার মাধ্যমে হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসকের সংকট, অপরিচ্ছন্ন ওয়াশরুম ও খাবারের মানের ঘাটতি স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

অভিযান শেষে তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক দায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান চলাকালে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের একটি টিমও হাসপাতাল পরিদর্শন করে। সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, দীর্ঘ সময় তত্ত্বাবধায়কের অফিসে উপস্থিত থাকলেও তিনি দেখা দেননি। তারা চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য লক্ষ্য করেছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দুদক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close