বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:২২ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১০:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছরের তুলনায় এ বছর ইতালিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৩৮ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন।

সার্ডিনিয়ায় নৌকাডুবি

৯ আগস্ট রাতে ইতালির দক্ষিণ সার্ডিনিয়ায় আটজনকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। এক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে নিখোঁজদের খোঁজে।

লাম্পেদুসাতেও আগমন অব্যাহত

দক্ষিণ প্রান্তের লাম্পেদুসা দ্বীপে ১০ আগস্ট ৫৮ জন অভিবাসী পৌঁছেছেন। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। ফ্রন্টেক্স ও ফিন্যান্স গার্ডের নৌকা তাদের উদ্ধার করেছে।

লাইফসাপোর্টের তিন উদ্ধার অভিযান

বেসরকারি সংস্থা লাইফসাপোর্ট ভূমধ্যসাগর থেকে ১৪৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তিনটি অভিযানে সবচেয়ে বেশি সুদানের নাগরিক ছিলেন। অন্যান্য অভিবাসীদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ক্যামেরুন, ইরিত্রিয়া, ঘানা ও সোমালিয়ার নাগরিকরা রয়েছেন।

বাংলাদেশি অভিবাসী শীর্ষে

২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত ইতালিতে সমুদ্রপথে আসা ৩৮ হাজার ২৬৩ জন অভিবাসীর মধ্যে ১২ হাজার ৮৬ জন বাংলাদেশি। এরপর ইরিত্রিয়া, মিশর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়া অবস্থান করছে। যদিও ২০২৪ সালে কঠোর পদক্ষেপের কারণে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছিল, তবে চলতি বছর সামান্য বেড়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইতালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close