সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আশুগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী গ্রেফতার
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় চার পিস স্কোপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামে অভিযান চালিয়ে দিদির গ্রামের নুরুল ইসলামের ছেলে ইকবাল হোসেনকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ২৭০ ইয়াবা ট্যাবলেট, ভারতীয় চার পিস স্কফ, ৪৮,৬১৫ টাকা নগদ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   যৌথ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close