প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:১১ পিএম

শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
গজারিয়া উপজেলার ঐতহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অবিভাবকদের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের সভা কক্ষে শিক্ষার মানোন্নয়ন ও এসএসসিতে শতভাগ পাশ নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মিলন ফকির, বিশেষ অতিথি এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক মোল্লা, গজারিয়া উপজেলায় দায়িত্বরত গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ ।
মতবিনিময় সভায় এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা ও সিদ্বান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় এসএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, নির্বাচনী পরিক্ষায় যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হবে তাদেরকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না। তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সকল শিক্ষার্থীদের প্রতি সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “কারো একার চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব নয়। ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির উদ্যোগে সমন্বনিত পদক্ষেপ নিতে হবে।”