শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক, শিকারের ফাঁদ উদ্ধার
ইসরাত জাহান, বাগেরহাট
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:২৪ AM
ধৃত দুইজনকে মঙ্গলবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে

ধৃত দুইজনকে মঙ্গলবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের সময় দুইজনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে হরিণ ধরা মালা ফাঁদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বরগুনা জেলা সদরের খাজুরতলা গ্রামের সোবহান গাজীর ছেলে আলামিন গাজী (৪০), পাথরঘাটার লাকুড়তলা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে শাহিন গাজী (৩০)। আর পালিয়ে যাওয়া শিকারী হলেন বরগুনা ফেরীঘাট এলাকার আজিজ প্রকাশ ওরফে পিলার আজিজ (৩৮)।

বনবিভাগ সূত্রে জানাগেছে, পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার সকালে কচিখালীর ডিমেরচর এলাকার সুন্দরবনের মধ্যে টহলের সময় বনের মধ্যে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে তিন শিকারিকে বসে থাকতে দেখেন। এরপর বনরক্ষীরা তাদের ধাওয়া দিয়ে দুইজন শিকারিকে ধরে ফেলে। একজন শিকারী দ্রুত কাছাকাছি থাকা ট্রলার চালিয়ে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি করে পেতে রাখা বিপুল পরিমাণ নাইলনের তৈরি হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “সুন্দরবনের ডিমেরচরে অবৈধভাবে হরিণ শিকারের সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন অপরাধের মামলা রেকর্ড করা হয়েছে। ধৃত দুইজনকে মঙ্গলবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   হরিণ শিকার   ফাঁদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close