প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:১২ AM

আকবর হোসাইন সিকদার আহ্বায়ক, আবদুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফজল কাদের সদস্য সচিব।
জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মহসিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক মীর জাকের আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আকবর হোসাইন সিকদারকে আহ্বায়ক, আবদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফজল কাদেরকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন করা হয়।
নির্বাচিত সদস্য সচিব ফজল কাদের বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ভবিষ্যৎ কর্মসূচি পালন করা হবে।”