বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংলাপে দুবাইয়ের প্রথম এআই কন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম

আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা চরিত্র ও তার পরিবারের নাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মাধ্যমে বিভিন্ন ভাষাভাষি ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি ‘ইয়ার অব দ্য কিমউনিটি’ উদ্যোগের অংশ এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই উদ্যোগটির কথা ঘোষণা করেছেন।

সম্প্রতি উন্মোচিত এই ডিজিটাল প্রকল্পে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছিল। সেখানে প্রায় ১৪ হাজার মানুষ ভোট দিয়েছেন। তিনটি প্রস্তাবিত নামের মধ্যে ‘লতিফা’ পেয়েছে সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট। ‘মীরা’ পেয়েছে ৩৭ শতাংশ এবং ‘দুবাই’ ২০ শতাংশ। ফলে ‘লতিফা’ নামটি নির্বাচিত হয়েছে ইউএই-এর প্রথম ভার্চুয়াল কন্যা চরিত্র হিসেবে।

লতিফা তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। লতিফার বাবা মোহাম্মদ, মা সালামা এবং ভাই রাশেদ। ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকে আধুনিক ছোঁয়া নিয়ে সাজানো লতিফা চরিত্র। এই চরিত্রের উদ্দেশ্য মূলত শিশু ও পরিবারগুলোর সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সেবার বিষয়ে ইতিবাচক সংলাপ গড়ে তোলা।

ডিজিটাল দুবাইয়ের উদ্যোগে এই ভার্চুয়াল পরিবারটি ডিজিটাল লাইফস্টাইল নিয়ে নানা গল্প বলবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শিগগিরই তাদের উপস্থিতি দেখা যাবে। পাশাপাশি তারা নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ প্রচারে কাজ করবে।

প্রসঙ্গত, এই ডিজিটাল পরিবারটি আমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত প্রথম ভার্চুয়াল মডেল। 

সূত্র : খালিজ টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  কৃত্রিম বুদ্ধিমত্তা   দুবাই   প্রথম এআই কন্যা   লতিফা   এআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close