শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      
নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:২৬ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১২:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। 


গতকাল সোমবার (১৮ আগস্ট) এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্রটি জানায়, হামাস ও এর সহযোগী গোষ্ঠীগুলো কোনো সংশোধন ছাড়াই প্রস্তাবটি মেনে নিয়েছে। জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আলোচনার সঙ্গে যুক্ত আরেক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দেবেন এবং আলোচনার নতুন তারিখ নির্ধারণ করবেন। তারা হামাসকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়েছেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় এর আগে একাধিক প্রচেষ্টা হলেও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়নি। প্রায় ২৩ মাস ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।


এএফপির তথ্য অনুযায়ী, নতুন প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতি রাখা হয়েছে। এ সময় দুই ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও কয়েকজনের মরদেহ ফেরত দেওয়া হবে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তাসহ আলোচনা চালানো হবে।


ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর অপহৃত ২৫১ জনের মধ্যে এখনো ৪৯ জন গাজায় আটক রয়েছেন। এদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে।


সেদিনের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের অধিকাংশ ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হামাস   যুদ্ধবিরতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close