বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো পেছালো সাবেক প্রধান বিচারপতির আবেদন শুনানি। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়ে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। 

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু দূরে হলে ভালো হয়।’’ পরে আদালত শুনানির দিন অক্টোবর নির্ধারণ করেন।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলার বাইরে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় করা মামলা, নারায়ণগঞ্জ ফতুল্লায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়ার দায়ের করা মামলা ও দুদকের করা প্লট দুর্নীতির মামলা।

এর আগে গত ৭ আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। ১১ আগস্ট এটি হাইকোর্টের ১৮ নম্বর ক্রমিকে ওঠে। ওইদিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন। সে কারণে আজ সবার নজর ছিল জামিন শুনানিতে কি হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  প্রধান বিচারপতি   খায়রুল হক   অক্টোবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close