বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আপ বাংলাদেশ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন
ববি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:১৮ পিএম

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তফা শাহরিয়ার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম।

শনিবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।

যুগ্ম আহ্ব্যক হিসেবে রয়েছেন মইন উদ্দিন, ইনামুল হক, হেলাল উদ্দিন ও তানজিলা খানম। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরকান উল্লাহ সরদার, মোতালেব হোসেন সোহান, মোঃ নোমান ও হুমায়রা ইসলাম।

মোট ২৬ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন মোহাম্মদ শরীফ উল্লাহ, মোঃ হাসান, সাইদুল ইসলাম, সৈয়দ রাকিবুল আলম, সিয়াম হাসান, মোহাম্মদ শিহাব, আশিক মাহমুদ, মোহাম্মদ মুস্তাফিজ, মাঈনুল হক, আমিনুল ইসলাম, লিখন ফকির, মুহাম্মদ রায়হানুল ইসলাম, মোহাম্মদ রিফাত, আতিক আব্দুল্লাহ, নুসরাত জাহান ও আসিফ খান।

মাইনুল ইসলাম বলেন, “আপ বাংলাদেশ তরুণদের সম্ভাবনা উদ্দীপিত করতে, সমাজ উন্নয়নে অবদান রাখতে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানচর্চা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আপ বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close