শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘হেলমেট বাহিনী ও পাথর খেকোদের মানুষ আর গ্রহণ করবে না’
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:১৪ পিএম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী ড. রেজাউল করিম বলেছেন, “হেলমেট বাহিনী ও পাথর খেকোদের এ দেশের মানুষ আর গ্রহণ করবে না।”

শনিবার (১৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের টাউন হলে জামায়াতের অঙ্গসংগঠন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের পৌর আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর এস ইউ এম মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মহসিন কবির, অধ্যাপক আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি হাফিজ উল্লাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ড. রেজাউল করিম বলেন, “একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা দেশে সন্ত্রাস, লুটপাট, দখল, দুর্নীতি আর মানুষ হত্যা চালাচ্ছে। সিলেটে পাথর মেরে মানুষ হত্যার পর হাজার কোটি টাকার পাথর লুট করেছে তারা। তাই অচিরেই জনগণ ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিনের বেলায় দখল-লুট আর রাতে বেহায়াপনায় ডুবে থাকতে দেখা যায়। কিন্তু জামায়াত-শিবিরের কর্মীরা দিনে সৎ উপার্জন আর রাতে সিজদায় লুটিয়ে পড়ে। যারা বলে জামায়াত কর্মীদের ভোটকেন্দ্র থেকে জীবিত ফিরতে দেবে না কিংবা জিহ্বা কেটে ফেলবে, তারা মানুষ নামের কসাই। এরা ফ্যাসিস্ট রাজনীতির অনুসারী।”

যুবকদের উদ্দেশে তিনি বলেন, “যুবকরাই ঝড়ের গতি উল্টো পথে ঘুরিয়ে দিতে পারে। আলোর দিশারি হয়ে তারা দেশ ও জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে আজকের যুব সমাজকে প্রস্তুত হতে হবে।”

সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ   বিষয়:  হেলমেট   বাহিনী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close