প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৪১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শনিবার (১৬ আগস্ট) প্রথমবারের মতো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী পালিত হয়েছে।
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দুতলায় কীর্তন মেলার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আলোচনা সভা, অনুকল্প প্রসাদ বিতরণসহ দিনভর বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস জানান, “এই মহোৎসবের মাধ্যমে শ্রীকৃষ্ণের আদর্শ—সত্য, ন্যায়, সহনশীলতা ও ধর্মের জয় শেখা যায়। প্রশাসনের সহযোগিতা এবং সমর্থকেরা এই অনুষ্ঠানকে সফল করেছেন।”
জানানো হয়, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ জন্ম মানবজাতিকে আঁধার থেকে আলোর পথে দিশা দেখানো এবং সমাজে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে স্মরণীয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ