শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ম্যাক্সওয়েলের ঝড়ে নাটকীয় জয়, সিরিজ অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৮:২৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এরমধ্য দিয়েই আবারো প্রমাণ হলো কেন গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ম্যাচ উইনার বলা হয়। 

কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে তার অপরাজিত ৬২ রানের (৩৬ বলে) ঝলকেই অস্ট্রেলিয়া দুই উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে। এর মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শেষ ওভারে। শেষ দুই বলে চার রান দরকার-এমন চাপের মুহূর্তে ম্যাক্সওয়েল খেললেন এক জাদুকরী শট। পুরো ভরসা নিয়ে রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার জয়। মুহূর্তেই স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস, সতীর্থদের আলিঙ্গন আর দর্শকদের গর্জনে কেয়ার্নসের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি সাক্ষী হলো এক অনন্য সমাপ্তির।

ম্যাচের শুরুতে অজি অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ৬৬ রানের জুটি দলকে এগিয়ে দেয়। মার্শ ৩৭ বলে করেন ৫৪ রান (৩ চার, ৫ ছক্কা)। তবে মধ্যভাগে টানা তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরে আসে। কিন্তু সেখানেই দায়িত্ব নেন ম্যাক্সওয়েল। তার ঝড়ো ব্যাটিংই বদলে দেয় ম্যাচের চিত্র।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকাঃ ২০ ওভারে ১৭২/৭ (ব্রেভিস ৫৩, ডুসেন ৩৮*; এলিস ৩১/৩, জাম্পা ২৪/২)

অস্ট্রেলিয়াঃ ১৯.৫ ওভারে ১৭৩/৮ (মার্শ ৫৪, ম্যাক্সওয়েল ৬২*; করবিন ২৬/৩, রাবাদা ৩২/২)

ফলাফলঃ অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

সিরিজঃ অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচ শেষে এদিকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে ম্যাক্সওয়েল বলেন, ‘‘শেষ দিকে শুধু শান্ত ছিলাম, বলটা দেখছিলাম আর ফাঁকা জায়গা খুঁজছিলাম। আমাদের টি–টোয়েন্টি দলটা এখন দুর্দান্ত সময় কাটাচ্ছে। আত্মবিশ্বাস বাড়ছে, কিছু একটা ভালো গড়ে উঠছে।”

অন্যদিকে সিরিজ সেরার পুরস্কার পাওয়া টিম ডেভিড বলেন, “আজ ম্যাক্সি সেই জাদুকরী ইনিংস না খেললে আমি এখানে দাঁড়াতে পারতাম না। আমি শুধু সহজভাবে খেলতে চাই, বেশি ভাবতে চাই না। ফর্ম আসবে যাবে, কিন্তু প্রতিদিন মাঠে নেমে প্রতিযোগিতা করাটাই আনন্দ।”

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক টি-টোয়েন্টি রেকর্ড এখন দুর্দান্ত- স্কটল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, আর ইংল্যান্ডের সঙ্গে ড্র।  


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ম্যাক্সওয়েল   নাটকীয় জয়   অস্ট্রেলিয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close